সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে, প্রাণ গেল দুই কিশোরের

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৫৮ এএম
কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত
expand
কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। এ সময় চালক ও হেলপার আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতান জানান, সকালে চারগাছ এলাকার ইট বিক্রির প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই ট্রাকে নিয়ে চারগাছে আসার সময় মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়।

এতে ট্রাকের উপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। নিহত দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup