সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
গাঁজাসহ স্বামী- স্ত্রীকে গ্রেফতার
expand
গাঁজাসহ স্বামী- স্ত্রীকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নবীনগরের শ্রীরামপুরের মৃত সুলতান মিয়ার ছেলে মো:শাহজালাল খন্দকার ও আখাউড়া উপজেলার হাসিমপুর গ্রামের মৃত ইনু মিয়ার মেয়ে ও মো: শাহাজালাল খন্দকারের স্ত্রী আছমা আক্তার। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে এস.আই(নিরস্ত্র) মোহাম্মদ আলী, এএসআই(নিঃ) মো: রাসেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধরখার এলাকায় হাসিমপুর গ্রামে ইনু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইনু মিয়ার বসত ঘরের খাটের নিচে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গাঁজাগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Egypt
Scheduled
16 Jun, 01:00 AM
VS
World Cup