

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতঘরহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতঘরহাটি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলে। তাদের মধ্যে দুইজন প্রবাসে থাকেন। অপর দুই ছেলে আলকাছ ও ইসমাইল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
নিহতের মেয়ে তাসলিমা বলেন,আমার আব্বা কাজ করতে ছিলেন এমন সময় আমার চাচা আমার আবুকে পিছন থেকে রড দিয়ে আঘাত করে।আমি বাড়ীর বাহিরে ছিলাম বাড়ীতে এসে দেখে আবুর অবস্তা খুব খারাপ।পরে মাথায় পানি দেয়।আবুকে চাচা মেরে ফেলেেছে।
বুধবার দুপুরে (১৮ ফেব্রুয়ারী) বড় ভাই ইসমাইল মিয়া স্থানীয় একটি মসজিদের দেয়ালে রং করার সময় পূর্ব বিরোধের জেরে ছোট ভাই আলকাছ পেছন দিক থেকে রড দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইসমাইল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি কালবেলাকে জানান,লাশ দাফনের পর বাদীরা থানায় আসলে মামলা নেওয়া হবে, প্রস্তুতি চলছে।বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন