

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের দলীয় ও প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত তিনজন হলেন, উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ জানান, কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই তিন জনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন