

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ও পৌর বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম,জেলা বিএনপির সদস্য হযরত আলী, জেলা বিএনপির সদস্য আবু সাইদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, উপজেলার সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান খায়ের, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, পৌর বিএনপি'র সহ-সভাপতি মোবারক ভূইয়া।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপি জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।
মন্তব্য করুন