

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম ও সদস্য সচিব সমির চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের সিদ্ধান্তটি সোমবার (০২ জানুয়ারি) কার্যকর করা হয়।
চিঠিতে দেখা যায়, নবীনগর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রদলের এসব নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক—দুইভাবেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ এনপিবি নিউজকে বলেন, ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে আমরা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পড়েছি—এটা সত্য। তবে আমরা দলকে ভালোবাসি। আমি বহিষ্কার হলেও মৃত্যু অবধি এই দলেরই একজন। বিএনপি আমাদের অস্থিমজ্জায় মিশে আছে। দল পরিষ্কার করলেও আমরা দলকেই ভালোবাসবো।
মন্তব্য করুন