সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই দেশে এখন আর দখলবাজী চলবেনা: আতাউর রহমান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার
expand
জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার

এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ,এই দেশে এখন আর দখলবাজী চলবেনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমের শুরুতে কসবা পৌর মুক্ত মঞ্চে এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের পর থেকে তাদের নেতাকর্মীদের যদি হুমকি দেয়া হয় তাহলে প্রশাসনকে তার দায়ভার নিতে হবে। আমরা বিনা চ্যালেঞ্জে একটা জিনিসও ছেড়ে দেব না। যারা মাঝে মধ্যে তালিকা প্রকাশ করেন কেন্দ্র দখল করবেন তারা মনে রাখবেন এটা ১৫ বছর আগের বাংলাদেশ নয়। এখানে মাস্তানি ও চাঁদাবাজি চলবেনা। যেখানে চাঁদাবাজ ও সন্ত্রাস হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি অন্যান্য দলকে লক্ষ্য করে বলেন, আপনারা বিগত দিনে সরকারের দায়িত্ব পালন করেছেন বলে নিজেদের অনেক বড় ভাবেন? আর আমাদেরকে দুর্বল ও চুনোপুঁটি ভাবেন? আমরা বিনয়ী, আমরা শান্ত, তার মানে এই নয় আমরা দুর্বল। আমরা সাবধান করে দিতে চাই, আমাদের কোনো কর্মীর উপর যদি আঘাত করা হয়, নির্বাচনী প্রচার কাজে বাধা দেয়া হয় তাহলে আমরা প্রতিবাদ- প্রতিরোধ গড়ে তুলব। এসব ঘটনা নিরসনে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এসময় কসবা- আখাউড়ার ভোটারদের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা যদি বাংলাদেশ জামায়াত ইসলামের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তাহলে আমরা আপনাদের স্বপ্নের সমৃদ্ধ কসবা-আখাউড়া উপহার দিব।

কসবা উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি জেনারেল গোলাম সরোয়ার, পৌর জামায়াতের আমির হারুনুুর রশীদ, এনসিপি নেতা তানভীরুল ইসলাম শাহিন, হেফাজত নেতা মাওলানা ইউনুস করিম বেলাল প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পৌর শহরে গণসংযোগ ও মিছিল করেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার ও দলীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন