বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বৃহস্পতিবার ২০ ঘণ্টা গ্যাস থাকছে না 

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ফাইল ছবি
expand

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে পিজিসিএল জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এ সময় বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সংকটে পড়বেন।

পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্তের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank