মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার হয়ে চলাচলকারী অন্যান্য ট্রেনের স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে এর পেছনের দিকে থাকা একটি মালবাহী বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার বিবরণ দিয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করার কাজ চলছে, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ নির্ণয় করা যাবে।

দুর্ঘটনার ফলে সান্তাহার জংশন ও এর আশপাশের এলাকায় মারাত্মক প্রভাব পড়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সান্তাহার স্টেশনে আটকে রয়েছে। ট্রেন আটকে থাকায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

দুর্ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুততম সময়ে লাইন পরিষ্কার করে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank