

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে চলন্ত বাসে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বাসচালক সাকিব হাসান (২৮)-কে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে, বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের কাছাকাছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে ওই স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে ‘আর কে ট্রাভেলস’ পরিবহনের বাসে বগুড়ার উদ্দেশে রওনা দেন।
কিন্তু বাসটি বগুড়া শহরে প্রবেশের আগমুহূর্তে, চালক সাকিব ও অন্যান্য পরিবহন শ্রমিকরা মেয়েটির বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসের ভেতরেই একা পেয়ে চালক সাকিব ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে বিকেলের দিকে বাসটি ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অন্যান্য শ্রমিকরা ঘটনাটি টের পান এবং ছাত্রীটিকে উদ্ধার করেন। তখন ‘আর কে ট্রাভেলস’-এর কাউন্টারে থাকা কয়েকজন শ্রমিক অভিযুক্ত চালককে মারধর করে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করে।
তারা ভুক্তভোগী মেয়েটিকে ভয় দেখিয়ে দ্রুত আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। কিন্তু খবর পেয়ে বগুড়া জেলা পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালায়। পরে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে বাসচালক সাকিবকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনাটিতে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
