শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা প্রেসক্লাবের নতুন সভাপতি নজরুল ও সম্পাদক নাছির 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিজয়ীরা।
expand

উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে সমকাল ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল বিশ্লেষণ করে নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর জামাল উদ্দিন স্বাক্ষরিত শিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে ত্রিমুখী লড়াইয়ে অ্যাডভোকেট নজরুল হক অনু ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আহাদ চৌধুরী তুহিন পান ১৩ ভোট এবং ওমর ফারুক ১১ ভোট লাভ করেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দীন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।

দীর্ঘদিনের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ক্লাব সদস্যরা এই দুই অভিজ্ঞ সাংবাদিকের ওপর পুনরায় আস্থার প্রতিফলন ঘটিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দূরদর্শী নেতৃত্বে ভোলা প্রেসক্লাব আরও গতিশীল, শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে- এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সাংবাদিকরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন কমিটি ভোলার গণমাধ্যম অঙ্গন সমৃদ্ধ করতে এবং সাংবাদিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত এই নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে ভোলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank