

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতন প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের থেকে ৯৬১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
ধানের শীষ প্রতীকে মেজর হাফিজ পেয়েছেন এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত নিজামুল হক পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
উল্লেখ্য ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,৮৫,৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,০১৭ জন, মহিলা ভোটার ১,৮৭,৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন। এই আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন
