সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দুর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
expand
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, “এই দেশ দুর্নীতির দিক থেকে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। তখনকার সময় যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, ওইসব দুর্নীতিবাজদের সঙ্গে ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি জোটভুক্ত দলও দুর্নীতির অংশীদার হয়েছিল। তারা এর দায় কোনোক্রমেই এড়াতে পারবে না।”

৮ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, “যখন আমরা ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স তৈরি করেছিলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহে দিনক্ষণ গুনছিল। কিন্তু তখন ইসলামের নাম ব্যবহার করা একটি দল ভারতের সঙ্গে গোপনে বৈঠক করে দেশ গঠনের স্বপ্ন দেখেছিল। আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনার এবং ইসলামের ইনসাফ দেখতে চাই।”

তিনি বলেন, “ইসলাম মানেই শরিয়া। আমরা হজ করি, রোজা রাখি ও নামাজ আদায় করি—এটাই শরিয়া। এখন যারা বলে, ‘আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, তবে প্রচলিত আইনে দেশ চালাব’—আসলে এদের বাস্তবতা হলো বাহ্যিকভাবে দেখতে সুন্দর, কিন্তু ভেতরটা ‘মাকাল ফল’।”

সভায় ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সহকারী এ.এম.এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-প্রচার সম্পাদক কে.এম. শরিয়ত উল্লাহ এবং ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X