বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা
expand
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা

বরিশাল নগরীতে প্রেমিকের বাসায় গিয়ে খুন হয়েছেন সানজিদা কবির আনিতা (১৯) নামের এক তরুণী। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে প্রেমিক মইনুল ইসলাম হিমু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিলের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া হিমুর বাসা থেকে খুন হওয়া তরুণীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত আনিতা পাশের অক্সফোর্ড মিশন রোড এলাকার ইয়াসমিন মঞ্জিলের বাসিন্দা মো. মহসীনের ছোট মেয়ে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আনিতার সাথে হিমুর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আর এ নিয়ে আনিতার পরিবার প্রায়ই তাকে হিমুর থেকে দূরে থাকতে বলতো। ঝালকাঠি পৌর এলাকার কাটপট্টির বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমু এর আগেও নিজের স্ত্রীকে হত্যা করেছিলেন। সেই মামলায় পার পেয়ে আবার নিজের প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে খুন করেন।

নিহতের বড় বোন আজিমুন কবির অর্পিতা জানান, গত দেড় মাস ধরে হিমুর সাথে তার বোনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন হিমুর বাসায় তার বোনের লাশ পাওয়া গিয়েছে।

এদিকে মইনুল ইসলাম হিমুর মা ফাতেমা বেগম জানান, তিনি দুপুরে বাসায় এসে রুমে তালা খুলে আনিতার লাশ খাটে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতের গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। ওসি আরও জানান, প্র‍েমিক হিমুকে ধরতে তথ্য প্রযুক্তির সহায়তার পাশাপাশি ইতিমধ্যে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup