

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল পৌনে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের সিকান্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও মহিউদ্দিন বাড়ির কাছের একটি ধান ক্ষেতের আল কাটার কাজ করছিলেন। সকাল পৌনে দশটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই মাঠে থাকা অন্য শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য সকলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।