

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা।
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ৪ হাজার ১৪৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷
তিনি মোট ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, বরগুনা সদর আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা ১ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৯ হজার ৪৫৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার আছেন ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার হয়েছেন। এছাড়াও বরগুনা ১ আসনে ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। বরগুনা-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৯০ টি।
মন্তব্য করুন
