

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলী উপজেলায় চিহ্নিত একটি মাদক আস্তানায় অভিযান চালিয়ে দুইজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মালীপাড়া এলাকায় তালতলী কন্টিনজেন্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন- তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইসহাক আকন সবুজ (৪০) ও মো. আবুল কালাম আজাদ (৩৯)।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, একটি দেশীয় অস্ত্র এবং দেহ তল্লাশি করে একটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
নৌবাহিনীর সূত্র জানায়, লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি পিকআপযোগে টহল চলাকালে তালতলী থানাসংলগ্ন প্রধান সড়কের পাশে মিরাজ জোমাদ্দারের একটি পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদ্বয়সহ মালীপাড়া এলাকার মনির সিকদার, টাস মিজান, ইমরানুর রহমান রিয়াজসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত ভবনে নিয়মিতভাবে মাদক বিক্রি ও সেবন করে আসছিল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তালতলী সেবক মন্ডলের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটক দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে উদ্ধারকৃত আলামত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তালতলী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম উদ্দীন সাকিব বলেন, পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্নের জন্য আটককৃতদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন