সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের সভা আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
নির্বাচন কমিশন। ফাইল ছবি
expand
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমের সার্বিক সমন্বয় জোরদারে আজ বুধবার একটি উচ্চপর্যায়ের সভা আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সভায় নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্ব অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় বিষয়ক একটি সভা বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মহোদয় উপস্থিত থাকবেন।

এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণও উক্ত সভায় অনলাইনে উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন