মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটিতে গুলশান বাসভবন থেকে সরকারি জরুরী কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খোঁজ-খবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ‘র বাসায় আছেন। সেখান থেকে সরকারি জরুরী কাজ সারছেন। খোঁজ-খবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে?

‘‘সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কিনা সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথেও কথা বলছেন তদারিক হচ্ছে কিনা জানছেন।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সাথে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন।”

‘‘ ঈদযাত্রায় খোঁজখবরও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী।”

গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী। গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Jordan VS Algeria
68'
1 - 0
36' Nizar Al-Rashdan
World Cup