বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ এএম
খুলনা মেট্রোপলিটন পুলিশের লোগো
expand
খুলনা মেট্রোপলিটন পুলিশের লোগো

খুলনায় দুই থানার ৬ পু‌লিশ কর্মকর্তা‌কে পু‌লিশ লাইনে প্রত‌্যাহার করে তদন্ত শুরু ক‌রে‌ছে কেএম‌পি। প্রত‌্যাহারকৃত এই পু‌লিশ কর্মকর্তারা নগরীর লবনচরা ও দৌলতপুর থানার কর্মরত।

বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান।

এছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহার করে তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।

প্রত‌্যাহার আদে‌শে সরাস‌রি কোনো বিষয় উল্লেখ না থাক‌লেও নাম প্রকা‌শে অনিচ্ছুক ঊর্ধ্বতন পু‌লিশ কর্মকর্তা জা‌নি‌য়ে‌ছে, অভিযুক্ত পু‌লিশ কর্মকর্তা‌দের বিরু‌দ্ধে বক‌শিশ আদায় এবং অনৈতিক লেন‌দেনের অভিযোগ পাওয়া গে‌ছে তাই তা‌দের প্রত‌্যাহার ক‌রে তদন্ত শুরু করা হ‌য়ে‌ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন