বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের যারা সন্ত্রাসী কার্যকলাপ করেনি তাদের জন্য বিএনপি'র দরজা খোলা: মনি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
বরগুনা-২ ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি
expand
বরগুনা-২ ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি

আওয়ামী লীগে থেকে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেনি, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন বক্তব্য দেয়ার সময় এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে সেইসব আওয়ামীলীগ নেতাদের বাদ দিয়ে, যারা সাধারণভাবে আওয়ামীলীগ করেছে, কোন মানুষের ক্ষতি করেনি, তাদের জন্য বিএনপি'র দরজা খোলা।

সভায় তিনি সকল ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

সভায় কালমেঘা ইউনিয়নের কয়েক বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X