

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানে পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তিনি বলেন, পরিবেশ তথা পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে খুবই সিরিয়াস। এগুলোতে জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছি। তবে সমতলের তুলনায় পাহাড়ের ন্যাচারে একটু পার্থক্য রয়েছে।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হওয়া দুই পরিবারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বান্দরবানের স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শনিবার (১১ জুলাই) নিহতের পরিবার দুটিকে দেখতে আসেন এবং সাথে ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়ছার হামিদসহ জেলা উপজেলার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।
এসময় ঘরবাড়ি মেরামতের জন্য নিহতের দুই পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তার পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় তাকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সাংসদ সাচিংপ্রু জেরী সাংবাদিকদের ব্রিফিং এর সময় জানান, তারেক রহমানের নির্দেশে আজকে এখানে আমি এখানে এসেছি। তাদেরকে আপাতত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পরে তাদেরকে নিয়ে আরো কিছু করার চিন্তা আমারদের রয়েছে।