বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে দুই ট্রাকভর্তি সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
বাগেরহাটে দুই ট্রাকভর্তি সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাটিং তামাক জব্দ
expand

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাটে দুই ট্রাকভর্তি সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাটিং তামাক জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধীন বাগেরহাট ভ্যাট বিভাগ। এ সময় দুটি ট্রাকও আটক করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়া-ট-১১-০৭১৪ এবং ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০ নম্বরের দুটি ট্রাক আটক করা হয়।

পরে ট্রাক দুটি তল্লাশি করে সিগারেট তৈরির যন্ত্র, বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিপুল পরিমাণ কাটিং তামাক, সিগারেটের ছাঁকনি, মোড়কের পাতলা কাগজ, বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, আঠা, কাগজ ও অন্যান্য উপকরণ পাওয়া যায়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি সিগারেট তৈরির যন্ত্র, দুটি অংশে থাকা একটি মোড়ক তৈরির যন্ত্র, ৫০টি প্লাস্টিকের ঝুড়ি, একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, ৫১ বস্তা কাটিং তামাক, যার প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি তামাক রয়েছে।

এ ছাড়া ৭৬ রোল সিগারেটের কাগজ, পাঁচ কার্টন ছাঁকনি কাগজ, তিন ড্রাম আঠা বা ময়দা, ৫৪ রোল পাতলা মোড়ক কাগজ, ছয় বাক্স প্যাকেট তৈরির কাগজ, একটি বায়ুর ট্যাংক এবং ১০০টি আঠালো ফিতা জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে জব্দ করা মালামালের নমুনা পরীক্ষা করে কর্মকর্তারা ধারণা করছেন, এসব সরঞ্জাম দিয়ে সিগারেট উৎপাদনের জন্য প্রায় সম্পূর্ণ একটি কারখানা স্থাপন করা সম্ভব।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আটক দুটি ট্রাক ও জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রমও চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank