সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৭ বছরে ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে: সিবগাতুল্লাহ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ
expand

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ বলেছেন, বাংলাদেশে ৬ লাখ ঋণখেলাপী রয়েছে। যাদের একটা অংশ সংসদে আছে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কিন্তু পরিষোধ করে না। গেল ১৭ বছরে ২৮ লক্ষ কোটি টাকা আমার বাংলাদেশ থেকে পাচার হয়েছে।

তিনি বলেন, যারা এসব করেছে তাদের মধ্যে একটা বড় অংশ পড়াশুনা করে ভাল জায়গায় গিয়েছেন। তারা মেধাবী ও ভাল শিক্ষার্থী ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোন দেশ প্রেম ছিল না। ভাল শিক্ষার্থী ও মেধাবী হওয়ার সাথে সাথে এসএসসি সমমান পরীক্ষায় সফলতার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের দেশ প্রেমিক ভাল মানুষ হওয়ার পরামর্শ দেন এই ছাত্র নেতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজেনে সংবর্ধনা অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

এসময়, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিন জেলার ৯টি উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত পাঁচশ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেন অতিথিগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank