বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহতরা হলেন- আহাত হাওলাদার (২২), মনিরা বেগম (৫৫), ও রাশিদা বেগম (৮৫)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী বুলু বেগম বাইরে থেকে দুর্গন্ধ টের পেয়ে ঘরের ভিতরে গলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন