বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর নাম-স্বাক্ষর নকল করে তদবিরের অভিযোগ, যুবক গ্রেপ্তার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম
মো. কামরুজ্জামান টুকু (৩৫)
expand
মো. কামরুজ্জামান টুকু (৩৫)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করাসহ বিভিন্ন দপ্তরে বেআইনিভাবে তদবির বাণিজ্যের অভিযোগে মোংলায় একটি সংঘবদ্ধ চক্রের মুলহোতা টুকু শেখকে আটক করেছে পুলিশ।

এ চক্রের বাকী সদস্যদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করে আসছিলো।

এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে।

পরে বিশেষ অভিযান চালিয়ে এ চক্রের মুলহোতা টুকু শেখ (৩৫)-কে আটক করে পুলিশ।

আটক প্রতারক টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

টুকু রাজনৈতিক খোলস পাল্টে আওয়ামী লীগ থেকে জামায়াত, এরপর এনসিপি'র দলীয় পরিচয় বহন করে আসছিলো। সর্বশেষ টুকু শ্রমিক দলের পরিচয়ে দিয়ে আসছেন।

টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্টাম্পেট জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে রোববার দিবাগত রাতে জাল জলিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামীদের আটকে বিভিন্ন জায়গায় পুলিশের বিশেষ অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন