বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে একযোগে পদত্যাগ করলেন চার সরকারি সহকারী কৌঁসুলি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
বাগেরহাটে একযোগে পদত্যাগ করলেন চার সরকারি সহকারী কৌঁসুলি
expand
বাগেরহাটে একযোগে পদত্যাগ করলেন চার সরকারি সহকারী কৌঁসুলি

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি/এজিপি) একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বপন এবং সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট কুতুব উদ্দিন ও অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ।

পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ব্যক্তিগত আইনজীবী হিসেবে চেম্বার পরিচালনার পাশাপাশি সরকারি দায়িত্ব পালন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। সে কারণেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। “দ্য লিগ্যাল রিমেমব্রেন্সার্স ম্যানুয়াল” অনুযায়ী সরকারি কৌঁসুলিদের নিয়োগ ও অব্যাহতির বিধান রয়েছে। সেই বিধিমালা অনুসরণ করেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একযোগে চার সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগের ঘটনায় বাগেরহাটের আইন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে পদত্যাগকারী আইনজীবীরা ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন