সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে আত্মসমর্পণ করল কুখ্যাত সুমন বাহিনী

বাগেরহাট প্রতবনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করে। পরে আত্মসমর্পণকারী ডাকাত সদস্যদের আইনগত প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ড স্টেশন দোবেকিতে রাখা হয়েছে।

আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত দস্যুবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন