

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বাগেরহাটের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন - বাগেরহাট-১ আসন (ফকিরহাট, চিতলমারি ও মোল্লাহাট) থেকে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ, জেলা বিএনপির সদস্য। তিনি নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে বাগেরহাট-৪ আসন (শরণখোলা ও মোড়েলগঞ্জ) থেকে বিদ্রোহী প্রার্থী খায়রুজ্জামান শিপন, তিনিও জেলা বিএনপির সদস্য।
তিনি হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন