শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধারা চাঁদাবাজি করলে আমাদের কষ্ট লাগে: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মাদ রেজাউল করিম
expand
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মাদ রেজাউল করিম

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ২৪ এর জুলাই আন্দোলনের যারা শহীদ তারা হচ্ছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর সাহসী আর যারা লড়াই করেছে তারা হচ্ছে নতুন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা।

কিন্তু সেই মুক্তিযোদ্ধারা (জুলাই যোদ্ধা) যখন চাঁদাবাজি করে তখন আমাদের কষ্ট লাগে। সেই মুক্তিযোদ্ধারা যখন আমাদের বৃদ্ধদেরকে অপমানিত করে আমরা কষ্ট পাই। যখন পড়ালেখার পরিবর্তে অন্যের জায়গায় গিয়ে পায়ের ওপর পা দিয়ে পরিচয় দেয় তখন আমরা লজ্জিত হই।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেনিক শিবির এ আয়োজন করে।

রেজাউল করিম আরও বলেন, মেধাবীরা যদি চরিত্রহীন হয়, তাহলে এই জাতির জন্য সেই মেধাবীরা কলঙ্কের তিলক। আমাদের দেশ দুর্নীতিতে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছিল। এই চ্যাম্পিয়নশিপ অর্জনের পেছনে আমার দেশের রিকশাচালক, কুলি-মজুর, যারা খেটে খাওয়া মানুষ এরা দায়ী নয়।

শিক্ষিত কিন্তু চরিত্রহীন মানুষেরা দায়ী। ওই সচিব, ওই আমলা, ওই ইউএনও, ওই ডিসি, আমার মতো রাজনীতিবিদ, যারা পার্সেন্টিস তুলেছেন, যারা কমিশন নিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী একটি শব্দ সবচেয়ে আলোচিত, তার নাম হল চাঁন্দাবাজি। সবচেয়ে আলোচিত শব্দের নাম চাঁন্দাবাজি। আমরা শপথ নিতে চাই- এর জন্য যদি আমি দায়ী হয় সবার আগে আমাকেই ফায়ার করবা, আমাকে বাদ দিবে, প্রত্যাখ্যান করবে।

যারা রাজনীতিবিদ, যারা দেশকে শাসন করবে, তারা যদি চাঁন্দাবাজি করে, দুর্নীতি করে, তারা যদি অস্ত্রবাজী করে, তারা যদি অন্যের পকেটে, অন্যের পরিবারে ইয়াবা ঢুকিয়ে দেয়, অস্ত্র ঢুকিয়ে দিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাই, এই দুর্নীতিবাজকে তোমাদেরকে না বলার প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা ৭১ দেখিনি কিন্তু আমরা ২০২৪ দেখেছি। আমাদরে তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশের জন্যে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপরাজনীতি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে নিজের জীবনকে বিলিয়েছে। আর স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলাদেশ গড়েছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের একজন উপমন্ত্রী লন্ডনে ২৬৬ টি বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কিনেছে। সব জনগণের টাকা। ৫৪ বছরের বাংলাদেশের এমপি-মন্ত্রী-রাজনীতিবিদ, যারা বিদেশে বাড়ি কিনেন, যারা বেগমপাড়া তৈরি করেন, যারা ক্ষমতা হারানোর পর জানা যায় মিলিয়ন মিলিয়ন টাকা দুর্নীতি করেছেন, তাদের সব ছিল কিন্তু আল্লাহর ভয় ছিল না।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারী আব্দুর রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন