

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে। তাঁর দাবি, সাবেক সংসদ সদস্য এ.কে. আজাদ ও তাঁর সঙ্গে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “পরমানন্দপুরে আওয়ামী সন্ত্রাসীদের উস্কানিমূলক স্লোগানের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিন্তু ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে এ.কে. আজাদ মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ও বিএনপিকে জড়াচ্ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “ফরিদপুরে আবারও আওয়ামী দুঃশাসন শুরু হয়েছে। এ ঘটনার পর থেকেই পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, বিএনপি নেতা বেনজির আহমেদ তাবরিজসহ দলের অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে এ.কে. আজাদের বিরুদ্ধে একটি প্রতীকী ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় প্রেসক্লাব চত্বরে।
মন্তব্য করুন