শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বৃষ্টির পানির স্রোতে সড়কে ধস, যান চলাচল বন্ধ

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ এএম
টাঙ্গাইলে বৃষ্টির পানির স্রোতে সড়কে ধস
expand
টাঙ্গাইলে বৃষ্টির পানির স্রোতে সড়কে ধস

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর সড়কের মুথারচালা বাজারের পূর্ব পাশে একটি অংশ প্রবল বর্ষণ ও পানির তীব্র স্রোতে ধসে পড়ায় ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ইউনিয়নের পূর্ব অঞ্চলসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি ও পানির প্রবল চাপে সড়কের নিচের মাটি সরে যায়। একপর্যায়ে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে অনেককে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে, ফলে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। টানা বর্ষণে সেই দুর্বল অংশই ধসে পড়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদে যান চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

এদিকে দ্রুত সমস্যা নিরসনের জন্য উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব,এলজিইডি উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন,ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অতিদ্রুত এই রাস্তার সমস্যার সমাধান করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup