

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে পার্বত্য রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে।
বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নদী পথে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া ঝুকিপূর্ণ। ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তিনি আরও জানান, তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে।
আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৮ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
