মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের নতুন আলো: সমন্বয়ের পথে টেকসই উন্নয়ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত প্রকল্প ও বিভাগীয় সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল মানিকগঞ্জের অনেক এলাকা। সেই পরিস্থিতি বদলে দিতে সমন্বিত উন্নয়ন কার্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় উন্নয়নে ইতিবাচক সম্ভাবনার সৃষ্টি করেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম-এর উদ্যোগে জেলার উন্নয়ন পরিকল্পনাকে আরও সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়মূলক কার্যক্রম শুরু হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর প্রধান প্রকৌশলী এবং তাঁর টিম গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের অংশগ্রহণে জেলার যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিভাগগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে সাধারণ মানুষ এর সুফল আরও দ্রুত পাবে। পরিকল্পিত সড়ক নির্মাণ, বিদ্যুৎ সুবিধার সম্প্রসারণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানিকগঞ্জে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই সমন্বিত উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে মানিকগঞ্জ দেশের অন্যান্য জেলার জন্যও একটি কার্যকর উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত একজন অংশীজন বলেন, "সমন্বিত উন্নয়ন কার্যক্রমের অংশ হতে পেরে আমি গর্বিত। এ উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রী মহোদয়ের নেতৃত্ব ও সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Spain
44'
0 - 0
World Cup