মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দীর্ঘ অনুসন্ধানের পর মিলনের মরদেহ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর মো. মিলন উদ্দিন (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুন্সি গ্রামের বাসিন্দা আব্দুল বাবির ছেলে মো. মিলন উদ্দিন জোয়ারের সময় মাছ ধরতে যান। একপর্যায়ে তিনি নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন।

দুপুরে স্থানীয়রা ব্যাপক অনুসন্ধান চালিয়ে মিলনের ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার করলেও তার কোনো সন্ধান পাননি। পরে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতা চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মিলন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।"

মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Spain
45'+2'
0 - 0
World Cup