

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকায় অবস্থিত নাসির ডাইং অ্যান্ড প্রিন্টিং, ফিনিশিং ইন্ডাস্ট্রিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে।
রবিবার (৫ জুলাই) পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানাটির সব উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য বাধ্যতামূলক এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) বন্ধ রয়েছে। এছাড়া ইটিপি পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট অপারেটরও কর্মস্থলে উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। সার্বিক অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধে শিল্পকারখানাগুলোতে নিয়মিত মনিটরিং ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।