

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সালোয়ার-কামিজ পরে নৃত্য করায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পরে নেচে গেয়ে ব্যতিক্রমী আনন্দ করে। সালুয়ার কামিজ পরে তার এই নাচা-নাচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।