

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কথিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ফখরুল ইসলাম সরকার।
বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাওয়ালগড় ইউনিয়নের সিঁড়িরচলা ভবানীপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
ফখরুল ইসলাম সরকার গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যার মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, একটি পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রচারিত এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
ফখরুল ইসলাম সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের যেকোনো তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করার অনুরোধ জানান এবং তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
