

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটে বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার সিএনজি চালক শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দাদা অনিজুল্লাহ জমিতে ধান কাট ছিলেন। সেই ধানের বোঝা বাড়িতে নিয়ে যাচ্ছিল মাদরাসা ছাত্রী শরিফা আক্তার। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রের আঘাতে গুরুতর আহত হয় শরিফা। স্থানীয়রা তাকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।