শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় অনুপ্রবেশ ব্যর্থ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
হবিগঞ্জে সীমান্তে গভীর রাতে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় অনুপ্রবেশ ব্যর্থ
expand
হবিগঞ্জে সীমান্তে গভীর রাতে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় অনুপ্রবেশ ব্যর্থ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন সীমান্তে গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা বিজিবি ও স্থানীয় জনসাধারণের যৌথ তৎপরতায় ব্যর্থ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন ১৮ নম্বর সীমান্ত এলাকার ৮২ নম্বর মেইন সীমান্ত পিলারের কাছে ৯ জন ব্যক্তি ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন। পরে বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

পরিস্থিতি অনুকূলে না দেখে অনুপ্রবেশকারীরা সীমান্ত এলাকা ছেড়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বলে স্থানীয়রা জানান।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক ও জোরালো তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির চলমান তৎপরতার প্রশংসা করেন এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত বিজিবি বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup