শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ গোলাগুলি, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৩:০৩ পিএম আপডেট : ২৬ জুন ২০২৬, ০৩:১২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে জলদস্যু ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। রাতভর পরিচালিত এ অভিযানে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভোরে সুন্দরবনের মহেশ্বরীপুর সংলগ্ন গভীর বন থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনের গভীর থেকে লাগাতার গুলির শব্দ ভেসে আসে। পরে জানা যায়, জলদস্যু দুলাভাই বাহিনীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। রাতভর চলা এ অভিযানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় দস্যু বাহিনীর প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়। শুক্রবার ভোরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ শুক্রবার সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ আনা হয়েছে। তবে নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য, নাকি অন্য কোনো জেলে বা বাওয়ালী—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আমীর হামজা বলেন, ‘রবিউল নামে একজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ একজনের মরদেহ রাখা আছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’ অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কোস্ট গার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, সুন্দরবনে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে সুন্দরবন সংলগ্ন মহেশ্বরীপুর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup