বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী”র উদ্যোগে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন ২০২৬) নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সমাজসেবী মোঃ সেলিম শেখ-এর উদ্যোগে “ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী” গড়ার প্রত্যয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে কবরস্থান পরিচালনা কমিটির সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।

চারাগাছ গ্রহণ করেন নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান পরিচালনা কমিটির প্রতিনিধিরা। এ সময় উপস্থিত সবাই বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে সচেতনতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সমাজ ও পরিবেশ উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে একটি পরিচ্ছন্ন ও সবুজ টংগিবাড়ী গড়ে তুলতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup