বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ১১ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
নিখোঁজ আবু তালহা
expand
নিখোঁজ আবু তালহা

শরীয়তপুরের সখিপুর উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কদমতলী জোড়া ব্রিজ এলাকা থেকে আবু তালহা (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

গত ১৯ জুন (শুক্রবার) সকাল ৮টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের সময় আবু তালহার পরনে ছিল কালো প্যান্ট, আকাশি রঙের শার্ট এবং পায়ে স্যান্ডেল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় সাড়ে ৩ ফুট এবং চুল ছোট। তার দাড়ির কাছে একটি কাটা দাগ রয়েছে, যা তাকে শনাক্ত করতে সহায়ক হতে পারে।

নিখোঁজ শিশুর বাবা আল আমিন হাওলাদার ও মা খাদিজা বেগম। পরিবারের দাবি, সর্বশেষ তাকে বাড়িতেই দেখা গিয়েছিল। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে এবং শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা: 01326243478, 01618489565, 01938032407 কদমতলী জোড়া ব্রিজ, মোল্লারহাট ইউনিয়ন, সখিপুর উপজেলা, শরীয়তপুর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
32'
1 - 0
29' Kerim Alajbegovic
World Cup