বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশে আটক ৪

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
‎দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশে আটক ৪
expand
‎দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশে আটক ৪

‎দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।

‎খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।

‎২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, আটক ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

‎তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
30'
1 - 0
29' Kerim Alajbegovic
World Cup