মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
expand
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম (৪৫) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়াগামী ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার আগে ‘ইলিশ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে সেখানে থাকা একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup