সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৮:২৬ পিএম
মো. সারওয়ার আলম
expand
মো. সারওয়ার আলম

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের দুটি ডেগ ও জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্স খুলে গণনার পর নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে এ গণনা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের সদ্য বিদায়ী ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে, বদলির আদেশ ঘোষণার একদিন পর মাজারের দানের ৭০০ বছরের প্রথা ভেঙে প্রকাশ্যে মাজারের টাকা গণনার উদ্যোগ নেন ডিসি সারওয়ার আলম।

মাজার সংশ্লিষ্টদের দাবি, শত শত বছরের প্রচলিত রীতির বাইরে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো।

গণনার সময় মাজারের দুটি ডেগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা দানবাক্স থেকে নগদ অর্থ ও স্বর্ণ বের করে হিসাব করা হয়। গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup