রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট, ইনচার্জ আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:৩৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেডের ফ্যাক্টরি ও গুদামে লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ফ্যাক্টরির পাহারাদার সুরুজ আলী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে দায়িত্ব পালন করতে না পারায় তার ছেলে ইমনকে পাহারার কাজে পাঠান। এ সময় মালেক নামে আরও একজন পাহারাদার সেখানে দায়িত্বে ছিলেন। পরে লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, দুর্বৃত্তরা পাহারাদারদের বেঁধে রেখে দুটি পিকআপ ভ্যানে করে রিপ্লেক্টিভ স্টিকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

পাহারাদার সুরুজ আলীর ছেলে ইমন বলেন, মুখোশধারী ৬০ থেকে ৭০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা গুদামের তালা ভেঙে লোহার বিভিন্ন মালামাল লুট করে দুটি পিকআপে করে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর বাজার কমিটির লোকজন সেখানে পৌঁছান। ঈশ্বরগঞ্জ পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, খবর পেয়ে সভাপতি ও কমিটির কয়েকজন সদস্য ঘটনাস্থলে যান। তবে সেখানে গিয়ে তারা কোনো দুর্বৃত্তকে দেখতে পাননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ফ্যাক্টরির ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। শনিবার তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ৮(১১)২৫ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ecuador VS Curaçao
Scheduled
21 Jun, 06:00 AM
VS
World Cup