বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত 

বাগেরহাট  প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
কুমিরের আক্রমণে নারী জেলে নিহত 
expand
কুমিরের আক্রমণে নারী জেলে নিহত 

মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টা ৪০ মিনিটের সময় ওই নারীসহ তিনজন জেলে নেট জাল দিয়ে সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরছিল। পরে ৬টার দিকে তার লাশ উদ্ধার করে সহযাত্রী নারী জেলেরা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান জানান, বুধবার বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল টেনে পোনা ধরছিল পঞ্চাশোর্ধ নারী জেলে সেলিনা বেগম।

এ সময় তার সাথে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ করে একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই নারী জেলে নেট জালের কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করে একপর্যায়ে সেলিনাকে ছাড়া সক্ষম হন। তবে জীবিত উদ্ধার নয়, মৃত। সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Congo DR
12'
1 - 0
6' João Neves
World Cup