সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
expand
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার আরও দুই আসামি এখনও পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন গভীর রাতে ওই নারী বাড়ির বাইরে বের হলে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সহযোগিতায় থানায় মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে শার্শা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় রোববার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে, ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Cape Verde
45'+4'
0 - 0
World Cup