রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে আবারো পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর যৌথ পাহারা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:০৬ পিএম আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
বিজিবি-গ্রামবাসীর যৌথ পাহারায়
expand
বিজিবি-গ্রামবাসীর যৌথ পাহারায়

ঠাকুরগাঁও সীমান্তে আবারো রাতের আঁধারে অবৈধ ভাবে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনি বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় পাহারা জোরদার করেন পরে পিছুহটে বিএসএফ।

এর আগে গত (১৪ জুন) ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে রাত ১০টার দিকে হটাৎ সীমান্তের লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় স্থানীয়না আশঙ্কা করে সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের লক্ষে লাইট বন্ধ করেদেয় তারা। এবং ভারতের অপারেও কয়েকজনকে দেখতে পায় স্থানীয়রা। এসময় আতঙ্ক ছড়িয়ে পরলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা মিলে রাতভড় সীমান্ত পাহাড়া দেয়।

তবে সীমান্তে ভারত থেকে সম্ভাব্য পুশইনের আশঙ্কায় সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরবর্তীতে রোববার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও অবস্থান নিয়ে সীমান্তে নজরদারি করছেন। পুশইন প্রতিরোধে তারা একযোগে পাহারা দিচ্ছেন এবং সীমান্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।

স্থানীয়রা জানান, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা বিজিবিকে সহযোগিতা করছেন। অন্যদিকে বিজিবিও সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান এনপিবিকে জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup